Read more
ভিটামিন ডি যুক্ত খাবার কি কি? ভিটামিন-ডি হলো সলিউবল সিকুস্টারয়েড ফ্যাট। দেহের অন্ত্র থেকে ক্যালসিয়ামকে নিষ্ক্রিয় করা এর প্রধান কাজ।
বিশেষজ্ঞদের মতে, ভিটামিন-ডি’ শিশুদের দেহের হাড় গঠনে (হাড় গঠনে ভিটামিন ডি)সাহায্য করে। এর অভাবে হাড় বাঁকা ও হাড় গঠনে বাঁধা প্রাপ্ত হয়। এবং বয়স্কদের হাড় নরম হয়ে যায়, আলঝেইমার রোগ, অ্যাজমার সমস্যা দেখা যায়।
বর্তমান গবেষকরা বলছেন, ভিটামিন ডি এর প্রধান উৎস পাওয়া যায় সূর্যের আলোয় থেকে। এছাড়াও কিছু খাবার থেকে ভিটামিন ডি পাওয়া যায় যেমন মাছ, দুধ, ডিম, ইত্যাদি। তাই তাদের পরামর্শ সুস্থতা বজায় রাখতে প্রতিদিন খাবারের তালিকায় ভিটামিন ডি যোগ করা।
ভিটামিন ডি যুক্ত খাবার এর তালিকা– List Of Foods With Vitamin D:
ভিটামিন ডি এর উৎস মাছ
তৈল জাতীয় মাছে রয়েছে অধিক হারে ভিটামিন-ডি। বিশেষ করে চর্বিযুক্ত মাছ মধ্যে স্যালমন, সারদিনস, টুনা ও ম্যাককেরেল ইত্যাদি।
তাছাড়া প্রায় সব ধরনের মাছে কম-বেশি ভিটামিন ডি রয়েছে। আমাদের প্রতিদিনের অর্ধেকেরও বেশি ভিটামিন-ডি পূরন করতে সক্ষম একটি টুনা মাছ উপযোগী।
ভিটামিন ডি সমৃদ্ধ মাশরুম
প্রতিবছর চীন এক বিলিয়ন জনগোষ্ঠীর জন্য মাথাপিছু ২.৭ থেকে ৩কিলোগ্রাম মাশরুম উৎপাদন করে, বিশ্বের সর্ববৃহৎ খাদ্য উপযোগী উৎপাদনকারী দেশরূপে পরিচিতি পেয়েছে।
প্রতি ১০০গ্রাম পরিমাণ মাশরুমে ১৮-২০mg ভিটামিন-ডি পাওয়া যায়। প্রতিদিনের খাদ্য তালিকায় ভিটামিন ডি বিকল্পে মাশরুম রাখুন।
সুরক্ষিত কমলার জুস
মার্কেটে খাদ্য প্রক্রিয়াজাতকরণে কিছু ব্র্যান্ডের জুস রয়েছে। এই জুস তৈরিতে যোগ করা হয় ভিটামিন ডি। অন্যান্য জুসের পরিবর্তে কমলার জুস ভিটামিন ডি বেশি ধরে রাখতে পারে। তাই এর চাহিদা মেটাতে ভালো ব্র্যান্ডের জুস খাওয়া যেতে পারে।
নোট: সুরক্ষিত কমলার জুস নেয়ার আগে অবশ্যই উপাদান গুলো দেখে নিন।
ভিটামিন ডি জাতীয় খাদ্য ডিম
প্রানীজ খাদ্য হিসেবে স্বল্প পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায় ডিম থেকে। ভিটামিন ডি এর চাহিদা মেটাতে খাদ্য তালিকায় ২-৩টি সিদ্ধ ডিম রাখতে পারেন।
কিন্তু উচ্চ রক্তচাপ এবং উচ্চ কোলেস্টেরলের সমস্যা জড়িত থাকলে ডিমের কুসুম খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে।
প্রানী জাতীয় খাদ্য
প্রানী জাতীয় খাদ্য হিসেবে গরুর বা অন্যান্য প্রানীর লিভার থেকে ভিটামিন-ডি পাওয়া যায়। ভিটামিন ডি এর চাহিদা মিটাতে পশু বা পাখির কলিজা আপনার খাদ্য তালিকায় রাখুন।
এছাড়া প্রানীর দুধ অথাৎ গরুর দুধ ভিটামিন ডি এর উৎস। যা আপনার খাদ্য তালিকায় সাবলীল খাদ্য হিসেবে গ্রহণ করতে পারেন।
ভিটামিন ডি সূর্যের আলো
আধুনিক প্রযুক্তির যুগে ভিটামিন ডি-এর ঘাটতির একটি প্রধান সমস্যা সূর্যের আলোয় না বের হওয়া। প্রাকৃতিক ভাবে সূর্যের আলো ভিটামিন ডি এর বড় উৎস।
গবেষকরা বলছেন, ভিটামিন ডি চাহিদা পূরণ করতে প্রতি সপ্তাহে কমপক্ষে ১-২ বার সূর্যের আলোয় ৩০-৪৫ মিনিট ধরে থাকা।
ভিটামিন ডি সমৃদ্ধ সূর্যমুখী ফুলের বীজ
সূর্যমুখী ফুলে থাকে প্রাকৃতিকভাবে ভিটামিন ডি এবং উপকারি প্রোটিন। এর বীজ গুলো ভেঁজে অথবা সূর্যমুখী তেল থেকে এই পুষ্টি উপাদান পাওয়া যায়।



0 Reviews